আপডেট : ১৩ February ২০২০
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় রঞ্জিত কুমার(৪) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডিএস ফিলিং স্টেশন এলাকার বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। শিশু রঞ্জিত কুমার উপজেলার উত্তর হলদিবাড়ি গ্রামের পবিত্র কুমারের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে হলদিবাড়ি এলাকার ডিএস ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হচ্ছিল রঞ্জিত। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক ধাক্কা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় সে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১