আপডেট : ১৩ February ২০২০
মতিঝিলের দৈনিক বাংলা এলাকায় ডিআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ ঘটনায় এখনও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি জানান, নয়াপল্টনে অবস্থিত বহুতল ভবন ডিআর টাওয়ারে আগুন লেগেছে। ভবনটির ১২ তলায় আগুন লাগার খবর পেয়েছি। তবে কেউ কেউ বলছেন– ১৩ তলায়ও আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ কিংবা ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১