বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০২০

রাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ব্লাকমেইল করে ধর্ষণ করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, একজন নারী হিসেবে এই সমাজের একজন পুরষকেও বিশ্বাস করতে পারছি না। বাড়ি, যানবাহন, কর্মস্থল এমনকি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও নিরাপদ মনে হয় না। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? যে স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্ত আর দুই লক্ষ মা-বোনের ইজ্জত দিতে হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও দেশে নিত্যদিন যৌন হয়রানি আর ধর্ষণের মতো লৌহমর্ষক ঘটনা ঘটছে। বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতাসীন দলের প্রভাব, আর আইনের ফাঁক-ফোকর দিয়ে সহজেই পার পেয়ে যাচ্ছে ধর্ষকরা। এমন ঘৃণ্য অপরাধ করেও অপরাধীরা আজ নির্ধিদ্বায় পার পেয়ে যাচ্ছে। ফলে দেশ যেন আজ ধর্ষণের এক চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে।

এ সময় মানববন্ধন থেকে ৬ টি দাবি জানানো হয়। দাবিগুলো হলো, ধর্ষকদের আজীবন বহিস্কার, যৌন নীপিড়ন বিরোধী সেলের কার্যকারিতা বৃদ্ধি, প্রশাসনকে পদক্ষেপ নেওয়া, নারীবান্ধব ক্যাম্পাস তৈরি, বহিরাগতদের চলাচল এবং মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণ। মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর সারদ (২২) ও কয়েকজন বন্ধু মিলে তার বান্ধবীকে কাজলা সাঁকপাড়া এলাকার মেসে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পরে ওই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এরপর গত ২৭ জানুয়ারি দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রী মামলা দায়ের করে। পরে রাজশাহী মহানগর হাকিম আদালতের বিচারক সেলিম রেজা আসামিকে দুইদিনের রিমান্ডে দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১