বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০২০

দেশের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে : জেলা প্রশাসক মৌলভীবাজার

বক্তব্য রাখছেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন প্রতিনিধির পাঠানো ছবি


মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশ এগিয়ে গেছে বহু গূণ, আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ এর প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে পিটি আই হল রুমে এক আলোচনা সভা ও চলচিত্র প্রর্দশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

পিটি আই মৌলভীবাজারের তত্বাবধায়ক এ কে এম সাইফুল হাসানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো: আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান।

এ সময় মৌলভীবাজার পিটি আই ইনস্টিটিউটে প্রশিক্ষণরত প্রাইমারী শিক্ষক, সুধীমহলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১