আপডেট : ১১ February ২০২০
পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে ও পিকেএসএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাইনী বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক মনিশংকর মন্ডল। চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাঃ ইয়াসমিন সুলতানা এ্যানি ও ডাঃ দোলা সাধু। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, শেখ আরিফুর রহমান, মোঃ ইখলাছুর রহমান, প্রিতম সাহা, উজ্জ্বল মল্লিক, স্বাস্থ্য কর্মী জেসমিন আক্তার ও নাজরিন নাহার। ক্যাম্পের মাধ্যমে ১৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১