বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০২০

টঙ্গীবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন

পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার বিকাল ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে এ অর্থদন্ড দেন।

এসময় তিনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ড্রাগ এ ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় আলামিন শিকদার ফার্মেসিকে তিন হাজার টাকা, মেসার্স ব্রাদার্স মেডিকোডকে এক হাজার পাঁচশত টাকা, বালিগাঁও ফার্মেসিকে দুই হাজার টাকা, অঞ্জন ফার্মেসীকে দুই হাজার টাকা ও মৃর্ধা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন, টঙ্গীবাড়ী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলাম, টঙ্গীবাড়ী ভূমি অফিসের নাজির রাজু ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১