বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২০

রাণীনগরে অটোর ধাক্কায় শিশু নিহত


নওগাঁর রাণীনগরে ব্যাটারি চালিত অটো চার্জারের ধাক্কায় মুন্নি ওরফে ফুরফুরি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় রাণীনগর-আবাদপুকুর সড়কের রাজাপুর নামক স্থানে রাস্তা পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নি উপজেলার রাজাপুর গ্রামের ওহিদুর রহমানের মেয়ে।

জানা গেছে, এদিন রাস্তা পার হবার সময় যাত্রীবাহী একটি অটোচার্জার টমটম স্বজরে ধাক্কা দিলে মুন্নি গুরুত্বর আহত হয়। তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নওগাঁ থেকে বগুড়া নেয়ার পথে মারা যায় মুন্নি। মুন্নি রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১