বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

সিরাজগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

জিসমিন খাতুন (২১) প্রতিনিধির পাঠানো ছবি


সিরাজগঞ্জের সলঙ্গা থানা হাটিকুমরুলের আঙ্গারু গ্রামে প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে  প্রেমিকার অনশন করছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে

হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের আব্দুল খালেক প্রামাণিকের মেয়ে জিসমিন খাতুন (২১) গত ৫ দিন ধরে বিয়ের দাবীতে প্রেমিক ওবায়দুল্লাহ একই ইউনিয়নে আঙ্গারু গ্রামের ডাক্তার শফিকুল ইসলামের ছেলের বাড়ীতে অনশন করছে।

প্রেমিক ওবায়দুল্লাহ উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। জেসমিন আমডাঙ্গা দাখিল মাদ্রাসা থেকে তিন বছর আগে দাখিল পাস করছে।

প্রেমিকা জেসমিন গণমাধ্যমকে জানায়, ফেসবুকে আমাদের প্রথম পরিচয়। তার পর থেকে প্রেমলাপন শেষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে তোলে দৈহিক সম্পর্ক। এ ভাবে তার নিকট আত্মীয় -স্বজন ও তার বন্ধুদের বাড়ীতে নিয়ে গিয়ে একাধিক বার দৈহিক সম্পর্ক করে। আমাদের সম্পর্কের কথা এলাকার মধ্যে ছড়িয়ে পরে।

আমার বিয়ের বয়স হয়েছে নানা দিক থেকে আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের অশ্লীল কথাবার্তা ও গুনজন শুরু হওয়ায়, আমি তাকে বিয়ের কথাবর্তা বল্লে তালবাহানা করে। নিজের সতীত্ব রক্ষায় নিরুপায় হয়ে প্রেমিক ওবায়দুল্লার বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করছি।

এ দিকে মেয়েটি শফিকুল ইসলামের বাড়ীতে উঠে পড়ায় এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে ডাক্তার শফিকুল ও তার পরিবারের লোকজন কৌশুলে অন্যত্রে পালিয়ে যায়। এমতাবস্থায় মেয়েটি অনিশ্চতায় মধ্যে রয়েছে এবং বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে স্থানীয়দের জানিয়েছে।

কথিতো প্রেমিক মোটেও ভালো নয়,এর আগেও কয়েক জন মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় সালিশী বৈঠকে জরিমানা করে মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানান হাটিকুমরুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য শামীম হোসেন ।

জেসমিন অভিযোগ করে আজ ৫ দিন অতিবাহিত হলেও মানবধিকার ও প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোন প্রকার সহযোগিতা করছে না।

জেসমিনের মা রুবিয়া বেগম জানান পাশে আঙ্গারু গ্রামের শফিকুলের ছেলে ওবায়দুল্লার বাড়ীতে আমার মেয়ে বিয়ের দাবিতে অনশন করছে এবং বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ নিয়ে আমরা চরম আতঙ্কে আছি।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম তাজুলহুদা জানান, প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের ঘটনাটি পরোক্ষ ভাবে শুনেছি কিন্তু এ পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১