বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

মুক্তিযোদ্ধার মাথা কেটে ফেলল দুর্বৃত্তরা

রাউজান ম্যাপ


চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে ৭৫ বছর বয়স্ক এক ক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ওই মুক্তিযোদ্ধার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়।

আজ শনিবার সকাল ১০ টার দিকে উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি বই খাতা বিক্রি করতেন ওই মুক্তিযোদ্ধা।

নিহত ওই মুক্তিযোদ্ধার নাম একেএম নুরুল আজম চৌধুরী। তিনি হাটহাজারী উপজেলার গড় দুয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর বড়ো ছেলে।

সরেজমিনে, এই হত্যাকাণ্ডের পর ভয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা। একাধিক জনের সঙ্গে কথা বলে ধারণা করা যাচ্ছে- পারিবারিক কোনো কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১