বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

মধুপুর বন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মধুপুর বন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার প্রতিনিধির পাঠানো ছবি


টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বনাঞ্চাল এলাকার পাকা রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে অরণখোলা পুলিশ ফাঁড়ি।

গতকাল শনিবার সকাল উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়ার পাকা রাস্তার পাশ থেকে ঐ যুবকের মৃরদেহ উদ্ধার করে পুলিশ।

মধুপুর অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মোস্তফা জানান, গতকাল শনিবার সকাল উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়ার পাকা রাস্তার পাশে অনুমান ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকা দেখে স্থানীয়রা ফাঁডিতে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে রয়েছে জিন্স প্যান্ট ও গলায় গামছা পেছানো।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১