বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২০

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে সোনার বাংলা গড়তে হবে : কৃষিমন্ত্রী

তারুণ্যের হাট অনুষ্ঠানে মঞ্চে অতিথি বৃন্দ প্রতিনিধির পাঠানো ছবি




ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের দেশকে সোনার গড়তে হবে। জাতির পিতা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের স্বাধীণ দেশ দিয়ে গেছেন। আমাদের লক্ষ্য এই বাংলাদেশকে আমরা একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসাবে গতে তুলবো। তিনি বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো। এই সময়ে মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ। দেশে দারিদ্রের হার কমানো হচ্ছে। প্রতিটি ছেলে-মেয়ে লেখাপড়া শিখবে। দেশের মানুষ খাদ্য নিরাপত্তা পাবে। পুষ্টি পাবে, পুরো দেশ ডিজিটাল হবে। তিনি আরো বলেন, আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ আধুনিকয়ান বাংলাদেশে পরিচালনা করবে। তাই তরুণ সমাজকে দেশ প্রেমে জাগ্রত হতে হবে। প্রতিটি গ্রামই হবে আমাদের শহর। দেশ এখন উন্নয়নশীল সেই সাথে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে।
কৃষিমন্ত্রী গতকাল শুক্রবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী কলেজ মাঠে ‘‘তারুণ্যের হাট" সংগঠনের আয়োজনে তারুণ্যের উৎসবের তারুণ্যের হাটের সভাপতি মুহাম্মদ আল মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, আরিফা পারভীন জামান মৌসুমী, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বরির মধুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নামুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণীজন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং শেষে এক বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১