আপডেট : ০৭ February ২০২০
বাংলাদেশে প্রথম বার শীত প্রধান দেশ হল্যান্ডের বাহারি নান্দনিক টিউলিপ ফুল বেশি পরিমানে (বানিজ্যিক চাষ) ফুটিয়ে তাক লাগিয়ে দেন বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাওয়া ফুল চাষি দেলোয়ার হোসেন। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর এলাকার কেওয়া পুর্বখন্ড গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। এবার টিউলিপ ফোঁটালেন দেলোয়ার হোসেন এমন শিরোনামে এ খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো: আবদুল মঈদ সেই টিউলিপ বাগান পরিদর্শন করেন। এ সময় গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহবুব আলম সঙ্গে ছিলেন। আজ শুক্রবার সকালে তিনি আরো কর্মকর্তাসহ দেলোয়ার হোসেনের মালিকানাধীন মৌমিতা ফ্লাওয়ার্সে আসেন। এ সময় তিনি ওই বাগানের উচ্চ ফলনশীল স্ট্রবেরি ক্ষেত, চায়না গোলাপ বাগান, রঙিন ক্যাপসিকাম বাগান ঘুরে দেখেন। গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শাহ আলম, রফিকুল ইসলাম ও শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান, উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান বলেন, দেলোয়ার হোসেনের টিউলিপ ফুল চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি হলো আমাদের দেশে। তার বাগানে চার রঙের টিউলিফ ফুটেছে। স্যার খুবই আনন্দিত ও অভিভুত হয়েছেন বাহারি রঙের টিউলিপ ফুল দেখে। বিভিন্ন সহায়তার আশ্বাসও দেন স্যার। আমরাও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ নিয়মিত সহায়তার করে আসছি। মহাপরিচালক (ডিজি) ড. মো: আবদুল মঈদ বলেন দেলোয়ার হোসেন তাক লাগিয়ে দিয়েছে আমাদের দেশে টিউলিপ ফুল চাষে সফলতা দেখিয়ে। এ সাফল্য আমাদের টিউলিপ নিয়ে কাজ করতে আরো বেশি আগ্রহী করে তুলেছে। তিনি আরো বলেন এ নিয়ে মন্ত্রনালয়ের বৈঠকে কথা বলব। কি করে আরো বেশি পরিমানে বাল্ব (বীজ) আনা যায়, সংরক্ষন করা যায় সে বিষয়েও আলোচনা করা হবে। তিনি বলেন দেলোয়ারের পরিশ্রম আর সাহসে টিউলিপ চাষে আমাদের নতুন সম্ভবনা তৈরি হলো ফুল চাষে। যা সুফল বয়ে আনবে আমদানি কমিয়ে রপ্তানির পথ সুগম করতে পারলে। আশা করছি দেশে টিউলিপের আরো প্রসার ঘটবে ফুল চাষি দেলোয়ারের হাত ধরেই। এ নিয়ে আরো বেশি পরিমানে কাজ করতে হবে আমাদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১