আপডেট : ০৭ February ২০২০
‘মাদক ও বাল্য বিয়ে কে না বলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগীতা-২০২০।
মাধাইনগর এ,এম আদিবাসী স্পোটিং ক্লাবের উদ্যোগে উক্ত হাফ ম্যারাথন প্রতিযোগীতায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিযোগী অংশ নেন।
সকাল থেকেই এলাকাটি উৎসবমুখর হয়ে পরে। শত শত মানুষ অনুষ্ঠানটি দেখতে ভোরে সমবেত হোন মাধাইনগর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অরুণ কুমার সিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ডা. গজেন্দ্র নাথ মাহাতো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আবু হাসান মির্জা, মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রত্মেশ্বর সিং, তাড়াশ আদিবাসী বহুমুখি সমিতির সভাপতি বিরেন্দ্র নাথ সরকার, দেশীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার সরকার, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আশুতোষ কুমার সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, বাংলাদেশ উরাঁও ছাত্র সংগঠন (বসা)র সাধারণ সম্পাদক মিলন কুজুর প্রমূখ।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ দৌঁড় প্রতিযোগীতায় ২১ কিলোমিটারে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেনারী বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. সাজ্জাদ হোসেন স্রিগ্ধ (২৩), দ্বিতীয় হয়েছেন ঢাকার ধামরাইয়ের এইচএসসি পরীক্ষার্থী মো. ইমন (১৯) ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শামসুজ্জামান আরাফাত (৩২) এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী সাদিয়া ইসলাম মুনা (২৩), ঢাকা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা মৌসুমী আক্তার এপি (২৮) ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: তামান্না সিদ্দিকা(৫০)।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১