আপডেট : ০৭ February ২০২০
সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধান বলেন, আমি এই অঞ্চলের সন্তান। আপনাদের জন্য কাজ করতে চাই। অহেতুক আমাকে রাজনীতিতে জড়াবেন না। রাজনীতির কাজ রাজনৈতিক নেতারা করবে। আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ঠ্যাংঝাড়া রাফাত জলিল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যেকজন সরকারি চাকুরি করি আমাদের চাকুরি করার সুযোগ দেন। এই চাকুরির সুবাদে আপনাদের সেবা করতে চাই। আপনাদের এলাকায় এমপি সাহেব আছেন ওনার একার পক্ষ্যে এলাকার উন্নয়ন করা সম্ভব নয় ও আমাদেরও একাই উন্নয়ন করা সম্ভব না। আমরা সবাই একত্রিত ভাবে কাজ করবো। তাহলেই এই এলাকার উন্নয়ন তরান্মিত হবে। রাফাত জলিল কল্যাণ ট্রাস্টের সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে এতে আরও রাখেন, ট্রাস্টেও সম্পাদক ও সড়ক জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলিল, সোনালী ব্যাংকের জিএম সাইদুর রহমান ইউএনও সামিউল আমিন, সোনালী ব্যাংক হাতীবান্ধা শাখা ব্যবস্থাপক মোসলেম উদ্দিন, ইউনিয়ন আওমীলীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির ও দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুলি খাতুন প্রমুখ। এদিকে রাফাত জলিল কল্যাণ ট্রাস্টে আয়োজিত অনুষ্ঠানে ৫৮ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১