বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২০

নারীদের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,বর্তমান সরকার নারীদের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে। যার কারণে নারীরা এখন স্বাধীনভাবে সব পেশায় কাজ করতে পারছে। নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং এর গতি আরও বাড়াতে হলে বাধাগুলো দূর করতে হবে।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ দিন ব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার ব্যাংকগুলোর কাছে সুনির্দিষ্ট করে নারী উদ্যোক্তাদের জন্য টাকা দিয়েছে। কিন্তু এই টাকা নেবার সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক নারী উদ্যোক্তা পান না। নারীদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিমের সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন পিকেএসএফ এর চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ,পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১