আপডেট : ০৫ February ২০২০
জয়পুরহাটের পাঁচবিবিতে ইউনিয়ন যুবলীগ নেতা কর্তৃক মাদ্রাসা সুপারকে লাঞ্চিত করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আজ বুধবার দুপুরে উপজেলার ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। এলাকা ঘুরে জানা গেছে, মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন বলেন, বুধবার সকাল ১১.০০ ঘটিকায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির মিটিং শেষে মাদরাসা সংলগ্ন বাজারে ম্যানেজিং কমিটির সকল সদস্যদের আপ্যায়নের জন্য হোটেলে যায়। হোটেল থেকে ফেরার সময় আতোয়ারের পানের দোকানে এলে সে সুপারের নিকট ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) চাঁদা দাবি করে। যাহা ইতিপূর্বে মুঠো ফোনেও দাবি করেছিল। উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে সে সুপারকে বেধর-মারধুর ও অকথ্য ভাষায় গালি গালাজের একপর্যায়ে সে এই ঘটনা ঘটায়। এ ঘটনায় সন্ত্রাসী মাসুদের দৃষ্টান্তর মূলক শাস্তির দাবি করেন সুপার। এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১