বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২০

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে শ্রদ্ধা জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আখতারুজ জামান খান কবির।

আজ শুক্রবার বিকেলে জাতির পিতার সমাধী সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক(প্রশাসন) মোখলেসুর রহমান সাইদুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নকিব হোসেন দরফদার, জেলার সকল উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি টুঙ্গিপাড়া শহীদ শেখ জামাল যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে জেলার যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১