আপডেট : ৩০ January ২০২০
জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবসায় সিক্ত হয়েছেন বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। গতকাল তার জন্মদিনে শুভেচ্ছা জানায় বাংলাদেশের খবর পরিবার। দৈনিকটির বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান কার্যালয়ে বিশিষ্ট এই সাংবাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিনসহ সহকর্মীরা। পরে সহকর্মীদের নিয়ে কেক কাটেন আজিজুল ইসলাম ভূঁইয়া। ৬৮ বছরে পা দিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এ সাংবাদিক নেতা। বিশিষ্ট এই সাংবাদিকের ৬৮তম জন্মদিনে আরো শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিক অধিকার ফোরাম, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, পটুয়াখালী জেলা সাংবাদিক সমিতি ও সাব এডিটর কাউন্সিল আলাদাভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছে। এসময় সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আজিজুল ইসলাম ভূঁইয়া বাংলাদেশের খবরের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। বাসস থেকে অবসর নিয়ে তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বিডিজি-মাগুরা গ্রুপের বাংলা দৈনিকটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১