বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০২০

মতলবে ৩ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

আটককৃত ইউপি সদস্য মো. ফয়েজ (৪৫)। প্রতিনিধির পাঠানো ছবি


চাঁদপুরের মতলব উত্তরে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়েজ (৪৫) নামে সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে মতলব উত্তর উপজেলার পশ্চিম পুটিয়ার পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. ফয়েজ ওই গ্রামের হাজী আব্দুর রবের ছেলে এবং সাদুল্লাহপু ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১