বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২০

কুমিল্লায় ভুয়া ডাক্তারকে সাজা: হসপিটাল সিলগালা


কুমিল্লার লাকসামে র‌্যাবের অভিযানে ইকবাল হোসেন নামে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা, একমাসের কারাদ- প্রদান করা হয়েছে। একই সাথে আলিফ মেডিকেল সার্ভিস নামে তার মালিকানাধীন হসপিটাল সিলগালা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার বিজরা বাজারে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১১ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার বিজরা বাজারে আলিফ মেডিকেল সার্ভিস নামে একটি হসপিটাল দিয়ে দীর্ঘদিন যাবত ভুয়া ডাক্তার ইকবাল হোসেন সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে। কুমিল্লা জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে হসপিটাল ও তার নিজের চিকিৎসা সনদ যাচাই-বাচাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় নগদ এক লাখ টাকা, এক মাসের কারাদণ্ড ও তার মালিকানাধীন আলিফ মেডিকেল সার্ভিস নামে হসপিটালটি সিলগালা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১