আপডেট : ২৩ January ২০২০
ভোলা সদর উপজেলায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক শের আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ইলিশারহাটে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন। মানববন্ধনে তারা ধর্ষক শের আলীর ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার ধর্ষক শের আলী পোশাকের লোভ দেখিয়ে ওই ছাত্রীকে তার পোস্ট অফিসের কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঐ ছাত্রীকে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শের আলী গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে বক্তব্য দেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মো. জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম, যুবলীগ নেতা মো. আলাউদ্দিন, আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী ও কামাল সিকদার প্রমুখ।
এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি ধর্ষক শের আলী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১