বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২০

৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলা

অভিযুক্ত লুৎফর রহমান (৪০)


টাঙ্গাইলের সখীপুরে লুৎফর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সপ্তম শ্রেণিতে পড়ূয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

গত সোমবার রাতে ওই ছাত্রীর মা বখাটে লুৎফর রহমানকে একমাত্র আসামী করে সখীপুর থানায় মামলা করেন।

অভিযুক্ত লুৎফর রহমান উপজেলার কচুয়া ভূইয়াপাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে এবং কচুয়া বাজারে রুমাইয়া ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

জানা যায়, গত ১৭ জানুয়ারি শুক্রবার রাতে রাস্তায় একা পেয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় লুৎফর। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটে লুৎফর দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি মীমাংসায় ওই রাত থেকেই মেয়েটির পরিবারকে চাপ দিতে থাকে লুৎফরের পরিবার ও স্থানীয় প্রভাবশালীরা। ঘটনার পর থেকে মেয়েটি লজ্জায় বাড়ি থেকে বের হচ্ছে না বিদ্যালয়েও যাচ্ছে না। অন্যদিকে অভিযুক্ত লুৎফর রহমানও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পলাতক রয়েছে।

মামলার বাদী মেয়েটির মা জানান, পরিবারের সম্মানের কথা চিন্তা করে ও গ্রামের মাতাব্বরদের অনুরোধে বিষয়টি মীমাংসার চেষ্টা হওয়ায় মামলা করার জন্য আমরা সঠিক সময়ে থানায় যেতে পারিনি।

সখীপুর থানার ওর্সি আমির হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১