বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২০

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর  গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকালে উপজেলার আমঝোল সীমান্তে বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে ৯০৭/৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে সুরুজ মিয়া (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করলেও অন্যজনের সন্ধান পায়নি বিজিবি।

নিহত সুরুজ ওই সীমান্তের পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে। তবে অপরজনের নামও সুরুজ আলী বলে দাবি করেছে সীমান্তবাসী।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল ইসলাম বলেন, সকালে আমঝোল সীমান্তের ৯০৭/৪ নম্বর পিলার এলাকার ৫০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন সুরুজ মিয়া। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সীমান্তবাসীর দাবি, ভারতের অভ্যন্তরে সুরুজ আলী নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে তার ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি। পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ'কে চিঠি পাঠানো হয়েছে। নিহত ও নিখোঁজরা সবাই গরু আনতে অবৈধভাবে ভারতে  প্রবেশ করেছে বলেও জানান তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১