আপডেট : ২২ January ২০২০
রাজধানীর হাজারীবাগ এলাকায় শিকদার মেডিকেল হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন-জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ এবং মজুরুল। হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন জানান, শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে নদীর সীমানা পিলার বসানোর জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই পিলারের স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১