বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২০

প্রতিদিন ১০ হাজার মেট্রিক টন বেশি সিমেন্ট উৎপাদনে সক্ষম হচ্ছে বসুন্ধরা গ্রুপ : সায়েম সোবহান


“১ এর পথে এক সাথে” এই শ্লোগানকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন, দেশবাসীর জন্য সুখবর হলো ২০২০ সালে প্রতিদিন আরও ১০ হাজার মেট্রিক টন বেশি সিমেন্ট উৎপাদনে সক্ষম হচ্ছে বসুন্ধরা গ্রুপ। ধারাবাহিকভাবে ভালো মানের সিমেন্ট উৎপাদনের কারণে দেশের সকল বৃহৎ স্থাপনা নির্মাণে আমাদের সিমেন্ট এককভাবে ব্যবহার করা হচ্ছে। সবক্ষেত্রে বসুন্ধরার পণ্য বাংলাদেশে প্রথম হবে। তাই আমরা সবাই বসুন্ধরা পরিবারের সদস্য হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে আয়োজিত বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের দক্ষিণবঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের সদস্যদের এক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, এসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম প্রমুখ।

বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের দক্ষিণবঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের পাঁচ হাজার সদস্যের পদচারণায় এ সময় মোজাফফর গার্ডেন মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় শিল্পীদের গান ও নাচে জমজমাট হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে ক্লোজ আপ ওয়ানের তারকা মুহিনের সংগীত পরিবেশনায় মেতে ওঠে সবাই।

দুপুরে মধ্যাহ্নভোজের পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কিং ব্র্যান্ড সিমেন্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন। পরে পরিবেশক ও রিটেইলারদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

র‌্যাফেল ড্রতে প্রথমস্থান অধিকারী গোপালগঞ্জের সরদার এন্টার প্রাইজের নাইম সরদারের হাতে প্রাইভেট কারের চাবি তুলে দেন প্রধান অতিথি।

এ সময় প্রাইভেট কার জয়ী নাইম সরদার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি অত্যন্ত খুশি। বসুন্ধরা গ্রুপ পরিবেশক রিটেইলারদের নিয়ে যে আয়োজন করেছে, তাতে আমরা সম্মানিত হয়েছি। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের আরও উন্নতি ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দীর্ঘায়ু কামনা করে সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন। পরে একে একে দেওয়া হয় আরও ২৪টি আকর্ষণীয় পুরস্কার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১