বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২০

পাকিস্তানের বিপক্ষে টি-২০ দল ঘোষণা


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষিত দলে নতুন মুখ হাসান মাহমুদ। তরুণ এই পেসার সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলেছিলেন।

সবশেষ ভারত সিরিজের দলে এসেছে বেশি কিছু পরিবর্তন। পাকিস্তান সফরে যেতে না চাওয়া মুশফিকুর রহিম নেই স্কোয়াডে। চোটের কারণে দলে নেই মোসাদ্দেক হোসেন সৈকতও। এছাড়া আরাফাত সানি, আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম দল থেকে বাদ পড়েছেন।

এদিকে দলে ফিরেছেন বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা মেহেদী হাসান, খুলনা টাইগার্সের হয়ে খেলা নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা রুবেল হোসেন।

এক নজরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১