বাংলাদেশের খবর

আপডেট : ১৭ January ২০২০

টঙ্গীবাড়ীতে তিন মাতালের দণ্ড


মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে তিন মাতালকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বেতকা ইউনিয়নের মাহামুদপুর থেকে মাদক সেবন করে মাতলামি করায় তাদের আটক করে টঙ্গীবাড়ী থানার এএসআই ওমর ফারুক। পরে তারা দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার ভ্রাম্যমান আদালতে তাদের ৩দিনের কারাদণ্ড ও প্রত্যেকে ৫শ টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ড প্রাপ্তরা হলেন, মাহামুদাদপুর গ্রামের বাদল শেখের ছেলে নাঈম শেখ (১৮), মোফাজ্জল শেখের ছেলে বাবু শেখ (১৯), জয়নাল হালদারের ছেলে সিয়াম হালদার (১৯)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১