আপডেট : ১৬ January ২০২০
কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃধাপাড়ার ক্যানেলের পাশে রোপণ করা প্রায় ৩ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে মাঠে গিয়ে বিষয়টি দেখতে পান কৃষক ফটিক আলী মৃধা। তিনি বলেন, ‘আমি ১ বিঘা জমি লিজ নিয়ে কলার বাগান করেছিলাম। সেখানে প্রায় ৩ শতাধিক কলা গাছ ছিল। দুর্বৃত্তরা কলা গাছগুলো কেটে দিয়েছে। গাছে কলা ধরতে শুরু করেছিল। গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? আমার এখন পথে বসার উপক্রম হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১