বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২০

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি দৌলত শেখ (৩৪) প্রতিনিধির পাঠানো ছবি


রাজবাড়ীর গোয়ালন্দে ১৩৩ বোতল ফেন্সিডিলসহ দৌলত শেখ (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলত শেখ (৩৪) গোয়ালন্দ উপজেলার কছিমউদ্দিন শেখের পাড়া গ্রামের মৃত চান্দু শেখের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী দৌলত শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতঘর থেকে ১৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ ফেন্সিডিল কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে বলে র‌্যাব জানায়।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১