বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২০

বাংলা ছবিতে বিদ্যা বালান


বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তার কর্মজীবনের বিভিন্ন সময় হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা, তামিল ও মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। আবারো বাংলা সিনেমাতে অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী। নাম নির্ধারণ না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন শৈবাল ও লীনা গঙ্গোপাধ্যায়।

ছবিটিতে বিদ্যার অভিনয়ের বিষয়ে লীনা জানান, আমরা সত্যিই বিদ্যার সাথে কাজ করতে আগ্রহী। আমাদের প্রধান সহযোগী প্রণব সমাজপতিরও বিদ্যার সাথে কথা হয়েছে। সেখানে বিদ্যা জানিয়েছেন আগামী এক বছর তার হাতে কাজের অনেক চাপ। ফলে এরপর আমরা সিনেমাটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসব।

আসন্ন এই সিনেমাটি চিত্রনাট্য হবে একেবারে সাম্প্রতিক বিষয় নিয়ে। অনেক মেয়েই নিজের কিংবা পরিবারের পছন্দে বিদেশে চাকরি করেন এমন পাত্রকে বিয়ে করেন। বিয়ের পর বিদেশে গিয়ে তারা অনেক সময় নিপীড়ন ও অত্যাচারিত হন। অনেক আশা নিয়ে নতুন সংসারের স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও বাস্তবে ঘটে উল্টো। তাদের হ্যাপি ফ্যামিলি আ্য্যলবামের পেছনে থেকে যায় অজানা অনেক কথা, যা বলা হয় না। সিনেমাতে এমন এক নারীর জীবন কাহিনী তুলে ধরা হবে।

এর আগে ক্যারিয়ারের একদম শুরুতে পরিচালক গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। এছাড়া বলিউডে বিদ্যা যখন প্রথম সিনেমা করেন, সেটিও ছিল একজন বাঙালি পরিচালকের। ছবিটি ছিল পরিচালক প্রদীপ সরকারের সিনেমা ‘পরিণীতা’। ওই সিনেমার মাধ্যমে বিদ্যা বলিউডে পায় নতুন এক পরিচয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১