বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২০

কুমিল্লায় ক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার


কুমিল্লা বরুড়া উপজেলার খোসবাশ ইউনিয়নের নবীপুর গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে আমেনা বেগম নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

বরুড়া থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে নবীপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে আমেনা বেগমের (২৬) মরদেহ বাড়ির পাশে টমেটো ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় আমেনা বেগমের মুখে গামছা ঢুকানো ছিল। সে গেল সাত বছর স্বামী পরিত্যক্ত ছিল বলেও পুলিশ জানায়। রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বরুড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১