বাংলাদেশের খবর

আপডেট : ১২ January ২০২০

কালিয়াকৈরের ফরেস্টার মনিরুলের ইন্তেকাল

মনিরুল ইসলাম (৪৫) প্রতিনিধির পাঠানো ছবি


গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিট কর্মকর্তা মনিরুল ইসলাম (৪৫)ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি –রাজিউন) গতকাল রাতে নোয়াখালী চাটখিল থানার শাহাপুর এলাকায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।রবিবার দুপুর ২টায় জানায়া শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঢাকা বন বিভাগের অধীনে ২০১৯ সালের শেষের দিকে মনিরুল উসলামকে গাজীপুর শ্রীপুর রেঞ্জের সিংড়াতলী বিট থেকে মৌচাক বিট কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। সিংড়াতলী বিট কর্মকর্তা থাকা কালীন সময়ে সততা,নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মনিরুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা বন বিভাগী বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ ইউসুপ,কালিয়াকৈর রেঞ্জজের চন্দ্রা বিট কর্মকর্তা মুনজুরুল ইসলাম সহ বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

শোক বার্তায় ঢাকা বিভাগের বন কর্মকর্তা ইউসুপ জানান,মনিরুল ইসলামের অকাল মৃত্যুতে বন বিভাগের অপুরনীয় ক্ষতি হয়েছে।তিনি তার শোকসস্তপÍ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১