বাংলাদেশের খবর

আপডেট : ১২ January ২০২০

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫


ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তার নাম মোস্তাফা (৪৫)। গোয়ালন্দের মকবুলের মোড় এলাকায় তার বাড়ি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। আহতদের গোয়ালন্দ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ীগামী একটি মাহেন্দ্রর সঙ্গে খুলনা থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১