বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২০

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিহত পোশাক শ্রমিক তানজিনা (২২) প্রতিনিধির পাঠানো ছবি


আশুলিয়ায় তানজিনা (২২) নামের এক পোশাক শ্রমিকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার জিরানো বাজার টেঙ্গুরির কোনাপাড়া এলাকার বাচ্চু মন্ডলের ভাড়া বাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তানজিনা আক্তার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সিথা গ্রামের তারা মিয়ার মেয়ে। তিনি গোহাইলবাড়ি বটতলা এলাকার ডিজাইনার ফ্যাশনে জুনিয়র অপারেটর হিসাবে কাজ করতেন। নিহতের স্বামীর বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরজ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১