বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০২০

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আশুলিয়ায় দুই বেকারীকে জরিমানা, আটক ২

আশুলিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর অভিযোগে দুইটি ব্যাকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত প্রতিনিধির পাঠানো ছবি


আশুলিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর অভিযোগে দুইটি বেকারী ফ্যাক্টরীকে ৬ লক্ষ ৫০ হাজার টাক জরিমানা করেছে র‌্যাব-৪ এর একটি ভাম্যমাণ আদালত। এ সময় জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারীর ২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারী পণ্য।

বৃহস্পতিবার সকাল ১০টা বিকেল ০৪টা পর্যন্ত আশুলিয়ার উত্তর গাজিরচট ইউনিক ও বগাবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিপিসি-২, র‌্যাব-৪ এর মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

আটকরা হলেন- বগাবাড়ি বাজার এলাকার আল আমিন বেকারীর মালিক বিল্লাল হোসেনের ভাই আলাউদ্দিন (৩০) ও ম্যানেজার আনারুল (৩২)।

জরিমানাকৃত বেকারী ফ্যাক্টরী গুলোর মধ্যে আশুলিয়ার উত্তর গাজিরচট বগাবাড়ী বাজার এলাকার আল-আমিন বেকারী ৫ লক্ষ টাকা ও ইউনিক এলাকার মালিক ভরসা বেকারী ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে বগাবাড়ি বাজারের আল আমিন বেকারী ও ইউনিকের মালিক ভরসা বেকারী নামে দুটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেকারী দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি বেকারী ফ্যাক্টরীকে ৬ লক্ষ ৫০ হাজার টাক জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারীর ২ জনকে আটক ও প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারী পণ্য জব্দ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১