আপডেট : ০৯ January ২০২০
নওগাঁর রাণীনগরে এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখা বই ও ডিকশনারী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ থেকে এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অত্র ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৬শ’ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৯৩ হাজার টাকার বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার ছামসুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতানসহ আরো অনেকেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১