আপডেট : ০৯ January ২০২০
বরিশালের গৌরনদী উপজেলার তিন শতাধিক শীতার্তদের মাঝে আজ বৃহস্পতিবার সকালে পার্বত্য শান্তচুক্তি বাস্তবায়ন নিরবীক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু সরদার, পৌর যুবলীগ নেতা রাসেল হাওলাদার, নান্টু হাওলাদার, মাওলানা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১