আপডেট : ০৯ January ২০২০
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. মজনুকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরেই মজনুকে আদালতে তোলা হয়। গতকাল বুধবার মজনুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, দুপুরে ঢাকা নিম্ন আদালতে গ্রেপ্তার মজনুকে তোলা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে। গত রোববার ঢাবির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে যখন তার জ্ঞান ফেরে, তখন সেখান থেকে তিনি বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তার বাবা। এদিকে ওই ধর্ষণের ঘটনায় মজনুকে গ্রেপ্তার করে র্যাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১