বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০২০

ওসি মিজানুর রহমানকে আইজিপি ব্যাজ পড়ালেন পুলিশ মহাপরিদর্শক


নেত্রকোনার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানকে 'আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ' পড়িয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।

২০১৯ সালের কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি তাকে মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ওই পদক পড়িয়ে দেন।

দুর্গাপুর থানায় যোগদানের পর থেকে নিজের দায়িত্বপালন করে এলাকাবাসীকে যেমন স্বস্তি দিয়েছেন ঠিক তেমনই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি করেছেন তিনি উজ্জ্বল।

ওসি মিজান ময়মনসিংহ রেঞ্জসহ জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুলিশ সুপার ও ডিআইজির হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১