আপডেট : ০৭ January ২০২০
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ৫ম ও ৮ম শ্রেনীর ১১০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার ১১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার বৃত্তি প্রদান পূর্ব বক্তব্যে বলেন,মেধাবীরাই আগামীর ভবিষ্যৎ। তারাই আগামীতে সমাজ ও দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জিল্লুর রহমান সরকার আরো বলেন,ধর্মীয় ও নৈতিক শিক্ষা মানুষকে দুর্ণীতি ও অসদুপায় অবলম্বন না করার প্রতি অনুপ্রাণিত করে। ভালোর সুফল ও মন্দের কুফল শিক্ষা দেয়। মানুষকে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। এজন্য তিনি শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের আহ্বান জানান। মাদ্রাসার উপ-অধ্যক্ষ মো: জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক উল্লেখ্য,এবছর রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান,শ্রেষ্ট প্রতিষ্টান প্রধান,শ্রেষ্ট শিক্ষক ও শ্রেষ্ট সৃজনশীল শিক্ষার্থীসহ ৮টি ক্যাটাগরীতে শ্রেষ্ট হয়েছে। সোহেল রানা
আব্দুর রাজ্জাক,হেদায়তুল্লাহ্, প্রভাষক মো: রাশেদুল ইসলাম, জান্নাতুল নাঈমা, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, আব্দুস সামাদ বিএসসি প্রমুখ। মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেনীর ১১০ জন শিক্ষার্থীর মাঝে ২লক্ষ ৭৬ হাজার ৫শ ৫০টাকা মেধা বৃত্তি প্রদান করা হয়।
সিরাজগঞ্জ
০৭.০১.২০
০১৭১১-১১৬২৫৭
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১