বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২০

পাইকগাছায় ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত


পাইকগাছায় ইঞ্জিন চালিত ট্রলি চাপায় মেহরাব (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মেহরাব পাইকগাছা-কয়রা প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্র মেহরাব উপজেলার মৌখালী গ্রামের মুজিবর রহমানের ছেলে।

ওসি এমদাদুল হক শেখ জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে মেহরাব পাইকগাছা-কয়রা প্রধান সড়ক দিয়ে বাই সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি ইঞ্জিন চালিত ট্রলি সাইকেল সহ তাকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মেহরাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে বলে ওসি জানিয়েছেন। ট্রলি চালক পালাতক রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১