বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২০

আশুলিয়ায় আজিজ মার্কেটে আগুন


আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও মিরপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া বাজারের আজিজ সুপার মার্কেটের ২য় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কি পরিমাণ ক্ষয় ক্ষতির হয়েছে তা জানা যায়নি।

তিনি আরো বলেন, কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১