বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২০

কলমাকান্দায় আমন ধান ক্রয় শুরু

নেত্রকোনার কলমাকান্দায় কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ছবি : বাংলাদেশের খবর


ধানের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একেএম শামছুদ্দিন আহম্মদ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শামীম আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।

উপজেলার ৮ ইউনিয়নে লটারির মাধ্যেমে নির্ধারিত ১ হাজার ৪০০ জন আমন কৃষক প্রতিমন ১হাজার ৪০টাকা দরে ১ হাজার ৪০০ মেঃটন ধান বিক্রি করতে পারবেন। এ কার্যক্রম ২৮ ফ্রেরুয়ারী ২০২০ পর্যন্ত চলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১