বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২০

বিএনপির জনপ্রয়িতা তলানিতে গিয়ে ঠেকছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফাইল ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জনপ্রয়িতা কমতে কমতে এ সময়ে তলানিতে গিয়ে ঠেকছে। দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে।

বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ সমন্বয় টিমের সঙ্গে আয়োজিত সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে। এই ৯০ শতাংশ মানুষ এখন বিএনপিকে চায় না। এই সংখ্যা আরও বাড়বে। ৯১, ৯২, ৯৩ এভাবে কমতে কমতে এক সময় তাদের জনপ্রিয়তা তলনিতে গিয়ে ঠেকবে।’

তিনি আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১