বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২০

নবাবগঞ্জে ট্রাক্টরের চাপায় ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

ট্রাক্টরের চাপায় ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত প্রতীকী ছবি


দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টরের চাপায় রকি ইসলাম (১৩) নামে এক ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার কাঁচদহ আলম নগর বাজার সংলগ্ন ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রকি উপজেলার দাউদপুর ইউপির খোদাইপুর গ্রামের মো: রুবেল আহমেদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টায় উপজেলার কাঁচদহ আলম নগর বাজার সংলগ্ন ব্রীজের কাছে ইটভাটার কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন ও ঘটনাস্থলে থেকে পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১