আপডেট : ০১ January ২০২০
কুমিল্লার গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় চিকিৎসকের ছেলের হাতে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার পালপাড়া ব্রিজের নিচে নদীতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত যুবক শাহাদাত আলী খান শাবাত(৩৫) নগরীর বিষ্ণুপুর এলাকার ডা. লিয়াকত আলী খানের ছেলে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শাবাত নগরীর মিডল্যান্ড হাসপাতালের শেয়ারহোল্ডার। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১