বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২০

পীরগঞ্জে বই বিতরণ উৎসব


রংপুরের পীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের কসিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার টি এম মমিন।

পীরগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আ’লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এ সময় তার সঙ্গে ছিলেন। এদিকে  উপজেলার বালুয়া উচ্চ বিদ্যলয় ও খোলাহাটি দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন জানান,উপজেলার ২০১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ লাখ ৫ হাজার ৭০০ বই বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১