বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২০

দিনাজপুরে ছাত্রদলের মিছিলের প্রস্তুতিকালে আটক ৪


ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে র‌্যালির প্রস্তুতিকালে হাবিপ্রবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৪ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের লিলিমোড়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃত ৪জনের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা শাখার যুসগ্ম সাধারণ সম্পাদক আদনান কমল, জেলা ছাত্রদল কর্মী ডিপজল শাহিন ও খোকা।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সাংগঠনিক সম্পাদক রায়হান ও প্রচার সম্পাদক মোঃ নয়নের নেতৃত্বে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী বের করা চেষ্টা করে। এসময় তাদের বাধা প্রদান করলে তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং পুলিশকে ধাওয়া করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে তাদের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ৪ জনকে আটক করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১