বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২০

গোপালগঞ্জে বই বিতরণ উৎসব


গোপালগঞ্জে জেলার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন।

পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সরকারী নতুন বই তুলে দেন। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ১২‘শ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরন কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১