বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৯

জেএসসি ফলাফল প্রকাশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৯২ শতাংশ


দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) পাশের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ। ৬ হাজার ৭৬৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফল ঘোষনা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান।

ঘোষিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী পাশের হার ৮৩ দশমিক ৯২ ভাগ। গত বছর পাশের হার ছিল ৮১ দশমিক ৬৩ ভাগ। ২ লাখ ৬৮ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ২৫০ জন ছাত্রী ও ১ লাখ ২৫ হাজার ৬৯৮ জন ছাত্র। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৮ জন। ছাত্রীদের পাশের হার ৮৫ দশমিক ০১। পাশের হারে ছাত্রীদের তুলনায় পিছিয়ে আছে ছাত্ররা। তাদের পাশের হার ৮২ দশমিক ৭৩ ভাগ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ৩ হাজার ৪৮৮ জন ছাত্রী ও ৩ হাজার ২৭৭জন ছাত্র। পরীক্ষায় নকল করার দায়ে বহিস্কৃত হয় ৩১ জন পরীক্ষার্থী। ২৮৪টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ২৬৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিলেও শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ২৮৪টি। গতবার যা ছিল ৩০২টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১